Amader Blog

Blogging the is best way to express your writings and it's here....
নুরুজ্জামান মিলন

আর মাত্র দুই দিন পরেই ঈদ। সারা মাস রোজা রেখে অনেকেই টায়ার্ড। সবাইকে জানাচ্ছি ঈদের উষ্ণ শুভেচ্ছা।

ঈদ মোবারক।


Tagged in: Untagged 
নুরুজ্জামান মিলন


তোমার কল্পনার মানুষটির মত কখেনাই হতে পারব না আমি,
কিভাবে পারব বলো?
সে নিশ্চই ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সাথে দরাদরি করে না
কিংবা কাচাবাজারে সবজির দাম বেশি বলে বিক্রেতার সাথে তর্ক জুড়ে দেয় না
তোমার কল্পনার রাজপুত্র নিশ্চই ঘর্মক্লান্ত হয়ে বাড়ি ফেরে না
সে নিশ্চই বাসে ওঠার জন্য সহযাত্রী কে ধাক্কা দেয় না
আচ্ছা সে কি জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি নিয়ে চায়ের কাপে ঝড় তোলে?
নাকি সে তোমার কল্পনার মত সারাক্ষন তোমাকে নিয়েই মশগুল।

সফেদ ভাতের প্লেটে চুল কেন? কিংবা তরকারিতে লবন কেন বেশি?
হাত খরচার টাকার জন্য সে কি মায়ের পিছন পিছন ঘুরঘুর করে?
মোড়ের টং দোকানওয়ালা নিশ্চই তাকে বাকি চেয়ে তাগাদা দেয় না।
সে নিশ্চই ছেড়া ফিতাওয়ালা স্লিপার নিয়ে মুচির কাছে যায় না।
আমি তোমার কল্পনার মানুষ কিভাবে হবো বলো?
আমি তো আর দেখতে শেষের কবিতার অমিতের মত নই
হুমায়ূনের হিমু কিংবা মিসির আলীর অতিন্দ্রীয়তাও যে আমাকে স্পর্শ করে না
খুব সাধারন, আটপৌরে জীবন আমার
তবুও আমি, তেমার আমি হতে চাই
হতে চাই আমি সেই ভালবাসার জোড়ে
যে ভালবাসা আজও পৃথিবীর কেউ পায় নি।
তোমার স্বপ্নের সারথী আমি কি করে হবো বলো?
সে তো আর বন্ধুদের আড্ডায় পড়ে সময়জ্ঞান ভুলে যায় না
আমি কি করবো বলো?
আমি যে মুঠোফোনে জীবনান্দের কবিতা আওড়াতে পারি না
মিষ্টি প্রেমপত্র কিংবা বাবার পকেট মেরে একগুচ্ছ গোলাপ
অথবা কিশোর ছেলেদের মত তোমার জন্য রোদে দাড়িয়ে থেকে জন্ডিস বাধানো
এর কোনোটাই যে আমাকে দিয়ে হবে না,
তোমাকে আকৃষ্ট করার মত কিছুই যে নেই আমার
তবুও আমি তোমার কাছাকাছি থাকতে চাই, হাত ধরতে চাই
আমি যে তোমাকে ভালবাসি, সত্যিই ভালবাসি
এটুকুই কি যথেষ্ট নয়?

২৫.০৮.২০০৮
রাত ১০.৪৫


Tagged in: Untagged 
নুরুজ্জামান মিলন

স্যারদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখানো মনে হয় ঠিক হবে না। তার পরও মনে ক্ষোভ পুষতে পুষতে শেষ পর্যন্ত কিবোর্ডটা হাতে নিয়েই নিলাম। প্রথমেই বলে নেই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমন করা আমার উদ্দেশ্য নয়।

পড়াশুনা করতে আমরা এখানে এসেছি। আন্দোলন করা আমাদের উদ্দেশ্য নয়। তার উপর গোদের উপর বিষফোড়ার মত দেড় বছর খরচ করে ফেলেছি দুই সেমিস্টার শেষ করতেই। তারপরও ভার্সিটিতে আন্দোলন হতে দেখলে ভাল লাগার কথা না। কিন্তু UGC এর অনুমোদন পাওয়ার পরও যখন দেখি স্যারদের ব্যক্তিগত স্বার্থের জন্য ইন্জিনিয়ারিং ডিগ্রি দেয়া হচ্ছে না তখন আন্দোলনের পক্ষে এমনিতেই সায় দিতে ইচ্ছা হয়।


Tagged in: Untagged 
Md. Israk Nur Sami

চীনা আর তুরস্কের গবেষকদল তুরস্কের মাউন্ট আরারাতে কাঠের তৈরি একটি প্রাচীন জাহাজের সন্ধান পেয়েছেন। তাদের দাবি হচ্ছে- এটিই নূহ নবীর সেই বিখ্যাত নৌকা, যা প্লাবন থেকে নবীর অনুসারীদের বাঁচিয়েছিলো। খবর ফক্স নিউজের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, হংকংভিত্তিক একটি গবেষণা সংস্থা নোয়াস আর্ক মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনাল-এর তুর্কী এবং চীনা গবেষকদের একটি দল সম্প্রতি পূর্ব তুরস্কের মাউন্ট আরারাতে সন্ধান পেয়েছে ধংসপ্রাপ্ত একটি কাঠের জাহাজের। ওই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৭০০ ফুট উঁচুতে বলেই উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত কাঠামোর অভ্যন্তরীণ গঠন এবং কার্বনটেস্টের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন এর বয়স প্রায় ৪,৮০০ বছর।

নোয়াস আর্ক মিনিস্ট্রিজ-এর একজন মুখপাত্র ইয়াং উইং চেং-এর বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা ও তথ্যের ভিত্তিতে গবেষকরা ৯৯.৯ ভাগ নিশ্চিত যে এটা নূহ নবীর সেই জাহাজেরই ধ্বংসাবশেষ।

ওই মুখপাত্র আরো জানিয়েছেন যে, ধংসাবশেষের মধ্যে তারা কিছু অক্ষত দেয়াল এবং শেলফ এর সন্ধানও পেয়েছেন। ধারণা করা হচ্ছে, সেই মহাপ্লাবনের সময় এখানেই রাখা হয়েছিলো বিভিন্ন প্রজাতির সব প্রাণী এবং উদ্ভিদ।








Tagged in: News
Md. Israk Nur Sami

সম্প্রতি জানা গেছে, কম্পিউটার থেকে তথ্য চুরি করতে অ্যাডোবি অ্যাক্রোব্যাট ফাইল ফরম্যাট বা পিডিএফ ব্যবহৃত হতে পারে। কম্পিউটার হ্যাকাররা এ ধরনের ফাইল অ্যাটাচমেন্ট হিসেবে ব্যবহার করে চুরি করে নিতে পারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য। খবর ইন্ডিয়া টাইমসের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, পিডিএফ ফাইলকে বিবেচনা করা হয় ডকুমেন্টস দেখার জন্য সবচে নিরাপদ মাধ্যম হিসেবেই। এটিকে এতো বেশি নিরাপদ মনে করা হয় যে, এই ফাইল ফরম্যাটের মাধ্যমে ক্রেডিট কার্ড বিষয়ক তথ্য, ব্যাংকের যাবতীয় অনলাইন ডকুমেন্ট, বক্তব্য এমনকি বিলও পাঠানো হয়। আর তাই এই ফাইল ফরম্যাটকে পুঁজি করেই হ্যাকাররা তাদের স্বার্থসিদ্ধি করতে পারে।

ওয়েবসেন্স নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, জেডবোট ট্রোজান ভাইরাস নামের একটি কম্পিউটার ভাইরাস মেইলের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। সম্প্রতি এই ভাইরাসটি ‘জিউস’ নামেও ব্যাপক পরিচিতি পেয়েছে।

জানা গেছে, এ ভাইরাসটি মেইলে পিডিএফ ফাইলের আকারেই কম্পিউটারে আসতে পারে। ব্যবহারকারী এ ফাইলে ক্লিক করলেই সেই কম্পিউটারটি এই ভাইরাসের দখলে চলে যায়। আর সেখান থেকেই চুপিসারে সরিয়ে নিতে থাকে বিভিন্ন তথ্য।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ভাইরাসটি ছড়িয়েছে চীনের কোনো এক হ্যাকার।

নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, Royal_Mail_Delivery_Notice.pdf.  নামের কোনো পিডিএফ ফাইল খোলা একেবারেই ঠিক হবে না। মেইলে এ নামের  পিডিএফ ফাইল আসলে জিউস বা জেডবোট ট্রোজান ভাইরাস এর বাহক।

জানা গেছে, মেইলে আসা ভাইরাসটি পিডিএফ ফরম্যাটের ফাইলটিতে ক্লিক করা হলে ব্যবহারকারীকে তার কম্পিউটারে সেভ করার নির্দেশ দেবে। আর যখনই এটি সেভ করা হবে তখনই এই ভাইরাসটি কার্যকর হয়ে যাবে। দেখতে নিরীহ পিডিএফ ফাইলের চেহারা নিয়ে থাকলেও আদতে এটি কিন্তু তা নয়। সাধারণ পিডিএফের ছদ্মবেশে ব্যবহারকারীকে ধোঁকা দিতে পারে এ ভাইরাসটি।

নিরাপত্তা প্রতিষ্ঠানের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ভাইরাসটি শনাক্ত করতে সর্বশেষ অ্যান্টিভাইরাস আপডেট করতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তারা এও জানিয়েছেন যে, পিডিএফ আদলের এ ভাইরাসটিকে ক্ষতিকর হিসেবে সনাক্ত করতে এন্টিভাইরাসের ভূল করার সম্ভবনা শতকরা ৮০ ভাগ।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এ ভাইরাসটি নিজে নিজে কপি হয়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেমসহ পুরো কম্পিউটার জুড়েই ছড়িয়ে পড়ে। কম্পিউটারের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেখানে রাখা হয়েছে সেগুলোর রেজিস্ট্রি এমনই এক পদ্ধতিতে পরিবর্তন করে দেয়, যাতে প্রতিমূহুর্তেই কর্মক্ষম থাকে এ ভাইরাসটি।














Tagged in: Windows , Internet
Bishwajit Ghosh

  • Open My Computer
  • Right click on your CD ROM and choose Properties
  • Click on the Auto Play tab
  • In the drop down box you can choose the Action for each choice shown in the drop down box

Or

  1. Go to Start->Run->gpedit.msc
  2. Computer Config -> Administrative Template -> System
  3. Double click Turn off Autoplay
  4. Enable it.

Tagged in: Untagged 
Bishwajit Ghosh

Here's how you can remove those shortcut arrows from your desktop icons in Windows XP.

  1. Start regedit.
  2. Navigate to HKEY_CLASSES_ROOTlnkfile
  3. Delete the IsShortcut registry value.

You may need to restart Windows XP.


Tagged in: Untagged 
Bishwajit Ghosh

A lot of people want to know how to remove the MSN Messenger service from XP... here's how:
Locate SYSOC.INF in the WindowsINF folder (hidden file and folder), Open it in Notepad and locate the line: msmsgs=msgrocm.dll,OcEntry,msmsgs.inf,hide,7 Remove the word "hide" from the line and save the file. You will now have an entry in add/remove programs. Do what you will :)
OR (XP Pro Only) leave it installed, but tell Windows to never let it run. If you're running XP Professional, you can use GPEDIT.MSC to prevent Messenger from loading. Otherwise, even disabling it in startup won't cause it to "always" not run. NOTE: Outlook, Outlook Express and some Microsoft web pages can still make it load.

  • Start, Run and enter GPEDIT.MSC
  • Computer Configuration > Administrative Templates > Windows Components > Windows Messenger
  • You can now modify whether it starts initially and/or whether it's to run at all. UPDATE: I have recieved some email that say this fix slows down outlook when starting, that is because outlook wants to start messenger when it starts, the easiest and fastest way to disable messenger and still have a quickj starttime with outlook is to rename the exe file, located here c:program filesmessengermsmsgs.exe, to something other than msmsgs.exe, such as msmsgsnew.exe.

  • Tagged in: Untagged 
    Md. Israk Nur Sami

    সম্প্রতি জানা গেছে, তিন দশকের মধ্যে হার্ডড্রাইভের সবচেয়ে বড় ধরনের ফরম্যাট পরিবর্তনের ঘটনাটি ঘটেছে। ৫১২ বাইট সেক্টর ফরম্যাটের মান আরো উন্নত করে এখন ৪ কিলোবাইটের সেক্টরে রূপান্তরিত হচ্ছে হার্ডড্রাইভ। খবর বিবিসি অনলাইনের।

    সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বর্তমান হার্ডড্রাইভ অ্যাডভান্স ফরম্যাটে পরিবর্তিত হলে বিষয়টি হার্ড ড্রাইভ প্রস্তুতকারকদের জন্যে আয়াসসাধ্য হবে। এর কারণে আরো সহজেই বিশাল ডেটা ধারণক্ষমতাসম্পন্ন হার্ডড্রাইভ তৈরি করা সম্ভব হবে। জানা গেছে, এর ফলে বিদ্যুৎ সাশ্রয়ও হবে।

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডজ অপারেটিং সিস্টেম এর স্বর্ণযুগের সময়ে, হার্ড ড্রাইভ এর সেক্টরগুলোকে ৫১২ বাইট  সাইজে ফরম্যাট করা হয়েছিলো। প্রতিটি ৫১২ বাইট সেক্টরের মধ্যে ক্ষুদ্র শুন্যস্থান থাকে। ফলে একটি হার্ডড্রাইভের বড় একটি অংশই অব্যবহৃত অবস্থায় থাকে যেখানে  ডেটা সংরক্ষণ করা যায় না। এই ফরম্যাটটি এমন সময়ে করা হয়েছিলো যখন হার্ড ড্রাইভের ধারণক্ষমতা হতো কেবল কয়েক মেগাবাইট।
    সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, কয়েক মেগা বাইটের হার্ড ড্রাইভে ব্যবহৃত ৫১২ বাইটের হার্ডডিস্ক ফরম্যাটটি সুবিধাজনকই ছিলো, কিন্তু টেরাবাইট (১০০০ গিগাবাইট) ডেটা সংরক্ষণ করার জন্য এই ফরম্যাটটি মোটেই সুবিধাজনক নয়।
    এদিকে হার্ডড্রাইভ প্রস্তুতকর্তা প্রতিষ্ঠান সিগেট-এর পণ্য বিপনন ব্যবস্থাপক ডেভিড বার্কস জানিয়েছেন যে, ‘নতুন প্রযুক্তিতে তৈরি এই হার্ডড্রাইভে অনেক বেশি জায়গা ব্যবহার করা সম্ভব।’

    বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অপু-বাদশা/এইচবি/এইচআর/মার্চ ২৩/১০


    Tagged in: News , Internet
    Bishwajit Ghosh

    Hi friends. Worried about windows xp validation? You can use these serial keys as your product key. I've used these keys and got all Windows validation passed......

    Key: v2c47-mk7jd-3r89f-d2kxw-vpk3j


    Tagged in: Untagged 
    << Start < Prev 1 2 3 Next > End >>

    Blog Tags