স্যারদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখানো মনে হয় ঠিক হবে না। তার পরও মনে ক্ষোভ পুষতে পুষতে শেষ পর্যন্ত কিবোর্ডটা হাতে নিয়েই নিলাম। প্রথমেই বলে নেই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমন করা আমার উদ্দেশ্য নয়।
পড়াশুনা করতে আমরা এখানে এসেছি। আন্দোলন করা আমাদের উদ্দেশ্য নয়। তার উপর গোদের উপর বিষফোড়ার মত দেড় বছর খরচ করে ফেলেছি দুই সেমিস্টার শেষ করতেই। তারপরও ভার্সিটিতে আন্দোলন হতে দেখলে ভাল লাগার কথা না। কিন্তু UGC এর অনুমোদন পাওয়ার পরও যখন দেখি স্যারদের ব্যক্তিগত স্বার্থের জন্য ইন্জিনিয়ারিং ডিগ্রি দেয়া হচ্ছে না তখন আন্দোলনের পক্ষে এমনিতেই সায় দিতে ইচ্ছা হয়।
